ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাস্টার্স শেষ করে আবার সিনেমায় ব্যস্ত হচ্ছেন শিরীন শিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর একটি ইউনিভার্সিটি থেকে সমাজ কর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। চলচ্চিত্রের কাজ এখন করছেন না। তবে  পরীক্ষা শেষে ৫ মার্চ থেকে নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’র শুটিংয়ের মধ্য দিকে সিনেমার কাজ শুরু করবেন। এটি পরিচালনা করবেন মেহেদী হাসান। শিরীন শিলা বলেন, ‘সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। আমি এখন পর্যন্ত অনেকগুলো সিনেমায় কাজ করেছি। এরমধ্যে এই সিনেমার গল্প বেশি ভাল লেগেছে। পরিচালকের প্রবল আগ্রহ রয়েছে একটি ভাল সিনেমা নির্মাণ করার। আমার বিশ্বাস, এই সিনেমাটি আমার জন্যও অনেক সম্মান বয়ে আনবে।’ শিরীন শিলা জানান, সিনেমা আমার পেশা। পড়াশুনা করেছি নিজের তৃপ্তির জন্য। এদিকে শিরীন শিলা ইকবালের পরিচালনায় ‘ফাইটার’ নামের নতুন আরো একটি সিনেমায় কাজ করবেন। আগামী ঈদে মুক্তি পাবে শিরীন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। শিলা বলেন, ‘এই সিনেমার আগের নাম ছিলো সাহসী যোদ্ধা। এতে আমি পপি আপু ও আমিন ভাইয়ের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছি। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এটি একটি সময়োপযোগী সিনেমা।’ শিরীন শিলা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘বেগম জান’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাস্টার্স শেষ করে আবার সিনেমায় ব্যস্ত হচ্ছেন শিরীন শিলা

আপডেট টাইম : ০৯:৪১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১