ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে, তাদের তালিকা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বায়নের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে বন্দরকে পরিষ্কার রাখতে হবে। বন্দরের জায়গা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে, তাদের তালিকা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। সরকার ও চট্টগ্রামবাসী চায় চট্টগ্রাম বন্দর আধুনিক হোক, বিশ্বায়নের সাথে আরও যুক্ত হোক। কন্টেইনার হ‍্যান্ডলিংয়ে এর অবস্থান ৫৮ তম স্থান থেকে আরও উন্নত হোক। গুটিকয়েক মানুষের জন‍্য সরকার বদনাম নিবেনা। সরকার মানুষের কল্যাণে কাজ করছে। বাংলাদেশ মধ‍্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে যাওয়ার চিন্তা করছে।

এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আগামীকাল অনুষ্ঠেয় চট্টগ্রাম মেরিন একাডেমির মুজিববর্ষ গ্র‍্যাজুয়েশন প‍্যারেডে যোগ দিতে বুধবার বিকালে চট্টগ্রামে গিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে, তাদের তালিকা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১