ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিন দিনের সফরে সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। তার সফরসঙ্গী হিসেবে দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।

এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রধান এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভারতীয় প্রতিনিধিদলও ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

রাকেশ কুমার সিং ভদৌরিয়া ঢাকার মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ১৮শ’ এয়ার স্টাফ কোর্সের সাবেক শিক্ষার্থী। এই সফরে ভারতীয় বিমানবাহিনী প্রধানকে ডিএসসিএসসির ‘মিরপুর হল অব ফেইমে’ অন্তর্ভুক্ত করা হবে।

ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

আপডেট টাইম : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১