ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, হল খুলছে ১৭ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। দেশের শিক্ষা পরিস্থিতি নিয়ে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলনের শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। দুপুর দুইটায় এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পরিস্থিতি আছে কি না তা পর্যালোচনা করার নির্দেশ দেন।  করোনাভাইরাস অতিমারির কারণে প্রায় এক বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ সোমবারও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, হল খুলছে ১৭ মে

আপডেট টাইম : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১