ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশার কারণে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।

এদিকে শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরো উল্লেখ করা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট টাইম : ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১