ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সেই শিশু বক্তাকে হেফাজত নেতার লিগ্যাল নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল হাসান খাঁন এ নোটিশ পাঠান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মদিনা শাখার আমীর ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম মাদানীর পক্ষে নোটিশ পাঠিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এ আইনজীবী।

এতে বলা হয়, আপনি নোটিশ গ্রহিতা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা না করে অথবা মদিনা মনোয়ারায় বসবাস না করা সত্ত্বে দীর্ঘদিন যাবত বেআইনিভাবে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ পদবী ব্যবহার করে আসছেন।

শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে সত্য গোপন করে আলেম ওলামাসহ পাঠকদের কাছে আমার মক্কেলের গ্রহণযোগ্যতাকে নিজের নামে ব্যবহার করার হীন উদ্দেশ্যে নিজের নামের সাথে ‘মাদানী’ নাম পদবী ব্যবহার করছেন। যা সম্পূর্ণভাবে অনৈতিক ও বেআইনি।

নোটিশে আরও বলা হয়, যেহেতু আমার মক্কেল মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার নামের সঙ্গে প্রায় ২৫ বছরের বেশি ‘মাদানী’ পদবী ব্যবহার করে দেশে ও বিদেশে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন।

আপনাকে আমার মক্কেল একাধিকবার মৌখিকভাবে এ অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও আপনি অনুরোধ রক্ষা না করে আপনার অনৈতিক ও বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন।

আগামী ১৫ দিনের মধ্যে ‘মাদানী’ পদবী ব্যবহার করা থেকে বিরত না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার ব্যবহৃত নাম্বারে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তরুণ ওয়ায়েজ মাওলানা রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় শিশু বক্তা হিসেবে পরিচিত তিনি।

মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক বলে জানা গেছে।

এছাড়া ২০ দলীয় জোটভূক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সেই শিশু বক্তাকে হেফাজত নেতার লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১