ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

নেত্রকোনায় প্রথম করোনা টিকা নিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৫৬ বার
বিজয় দাস নেত্রকোনাঃ ভাইরাসের টিকা দেয়ার প্রথম দিনে নেত্রকোণায় এক হাজার সাতজনকে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে। আজ রবিবার সকাল সোয়া ১১টার দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে প্রথম টিকা দেয়া হয়। পরে সংসদ সদস্য অসীম কুমার উকিল, গণমাধ্যমকর্মীদের পক্ষে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরীকে দেয়া হয় করোনাভাইরাসের টিকা।
 এ সময় জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান, সিভিল সার্জন মো: সেলিম মিয়া, পুলিশ সুপার আকবর আলী মুনসী,জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকুকেও দেয়া হয় করোনাভাইরাসের টিকা।

সিভিল সার্জন মো: সেলিম মিয়া জানান, জেলার ১০ উপজেলায় প্রথম দফায় ৩২ হাজার জনকে টিকা দিতে ২২টি বুথে ১৩২জন কর্মী ছাড়াও ১০টি মেডিকেল টিম কাজ করছে। আজ রবিবার জেলাজুড়ে মোট এক হাজার সাতজনকে করোনার টিকা দেয়ার কাজ চলছে। প্রথম দফায় নেত্রকোণায় ৭ হাজার ২০০ টি টিকা এসেছে। পরে বাকি টিকাগুলো এসে পৌছবে বলে জানান সিভিল সার্জন।
টিকা প্রদানের আগে জেলা ইপিআই ভবনে টিকা কর্মসূচির উদ্বোধন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

কোনভাবে বিভ্রান্ত না হয়ে করোনার টিকা সবাইকে গ্রহণের আহবান জানান, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু।
জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান বলেন, করোনা টিকা গ্রহণ করার পর সুস্থ আছি। তিনি  নির্ভয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে আহবান জানান।
টিকা নেয়ার পর  সংসদ সদস্য অসীম কুমার উকিল সবাইকে টিকা নেয়ার আাহবান জানান ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শতাব্দীর সেরা দুর্যোগ করোনা ভাইরাস অন্য উন্নত অনেক দেশের চেয়ে ভালভাবে মোকাবেলা করেছে  সরকার। এখন টিকাতেও সফল হবে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

নেত্রকোনায় প্রথম করোনা টিকা নিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১