ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বিভাগে আজ বৃষ্টির আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৫২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা- দেশের এই ৬ বিভাগের দু-এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই বা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। গত কয়েক দিনে দেশের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

এতে আরও বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ বিভাগে আজ বৃষ্টির আভাস

আপডেট টাইম : ১২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১