ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ ৩৮ জেলায় করোনার টিকা যাচ্ছে , বাকি জেলায় রোববার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের ৩৮টি জেলায় শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। আগামী রোববারের মধ্যে দেশের বাকি জেলাগুলোতেও টিকা পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা। বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত করোনার টিকা বিতরণের একমাত্র প্রতিনিধি।

রাব্বুর রেজা বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আনা ৫০ লাখ টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে রাখা আছে। এরই মধ্যে সেগুলোর ল্যাব টেস্টিং রিপোর্ট পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের জেলা শহরগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা পাঠানো হচ্ছে। এর জন্য বিশেষ ফ্রিজার ভ্যান ব্যবহার হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠাবে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ৬০ হাজার ডোজ (১০৫ বাক্স) টিকা যাচ্ছে। রাজশাহী বিভাগে যাচ্ছে ছয় লাখ ৭২ হাজার ডোজ (৫৬ বাক্স) টিকা। এর বাইরে রংপুর বিভাগ ছয় লাখ ডোজ (৫০ বাক্স) টিকা পাচ্ছে। ঢাকা ও খুলনা বিভাগ পাঁচ লাখ ৮৮ হাজার ডোজ (৪৯ বাক্স) করে টিকা পাচ্ছে।

এদিকে সিলেটে ৩৭ বাক্সে চার লাখ ৪৪ হাজার ও বরিশালে ২৯ বাক্সে তিন লাখ ৪৮ হাজার ডোজ টিকা যাচ্ছে। সবচেয়ে কম ৩ লাখ ২৪ হাজার ডোজ (২৯ বাক্স) ভ্যাকসিন যাচ্ছে ময়মনসিংহে।

অন্যদিকে জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ মাত্রা কম থাকায় বান্দরবন, খাগড়াছড়ি, মেহেরপুর ও ঝালকাঠি জেলায় ১২ হাজার ডোজ করে টিকা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে পর্যায়ক্রমে পাঠানো টিকা জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। এরই মধ্যে টিকা প্রয়োগ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কমিটি করা হয়েছে।

তিনি আরো বলেন, সংক্রমণের মাত্রার হিসাবে ঢাকার পর চট্টগ্রামে বেশি পাওয়া গেছে। এই বিভাগে মৃত্যুহারও বেশি। তাই সবচেয়ে বেশি টিকা এই বিভাগে পাঠানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ ৩৮ জেলায় করোনার টিকা যাচ্ছে , বাকি জেলায় রোববার

আপডেট টাইম : ০৪:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১