ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আমার অত্যন্ত আনন্দের দিন: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভূমি নেই, গৃহ নেই- এমন হাজার হাজার পরিবারকে পাকাঘর ও জমি হস্তান্তর করতে পেরে স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে আমার অত‌্যন্ত আনন্দের দিন।’

শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে এদিন দেশের ৪৯২ উপজেলার ৬৬ হাজার ১শ ৮৯ পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজ আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের।’

‘আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন।  আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরীব অসহায় মানুষদের নিয়ে বেশি ভেবেছেন এবং কাজ করেছেন।  এই গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা।’

এ সময় লাইভে যুক্ত ছিল খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা।  এছাড়াও দেশের সব উপজেলা অনলাইনে যুক্ত হয়।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাঘর উপহার দেওয়া হচ্ছে।  প্রথম পর্যায়ে ঘর পেলো এই ৬৬ হাজার পরিবার।  আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে। অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ আমার অত্যন্ত আনন্দের দিন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১