ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ  ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

এ সময় তিনি বলেন, ৩১ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

ইসির জ্যেষ্ঠ সচিব  আরো জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গত, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়।

আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট

আপডেট টাইম : ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১