ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, একজনকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এসময় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা মহসিন। তিনি কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের সমর্থক।
বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকরা পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মহসিনকে কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চান্দিনা পৌরসভায় মোট জনসংখ্যা ৫৫ হাজার ৯০০ জন। ভোটার ৩১ হাজার ৮৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ১৬ হাজার ১৭০।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী কাজী রেজাউল করীম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

কুমিল্লার চান্দিনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, একজনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১