হাওর বার্তা ডেস্কঃ দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হাশেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।
আহমেদ আকবর সোবহান তার শোকবার্তায় এম এ হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁর গভীর সমবেদনা জানান।
Reporter Name 























