ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার আতাউল হক আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার আতাউল হক আর নেই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন এই গুণী সাংবাদিক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

খোন্দকার আতাউল হকের মৃত্যুর বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

খোন্দকার আতাউল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ফরিদা ইয়াসমিন লেখেন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার আতাউল হক মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গভীর শোক ও শ্রদ্ধা । পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

জানা গেছে,করোনা উপসর্গ নিয়ে গত ১৩ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন  খোন্দকার আতাউল হক। পরবর্তীতে তার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল আসে। তিনি শ্বাসকষ্টজনিত রোগেও ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন এই বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক।

পাক্ষিক আলোর মিছিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন খোন্দকার আতাউল হক ।মুক্তিযুদ্ধের ঘটনাবহুল ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সম্প্রতি তিনি একটি বই লেখার কাজে সম্পৃক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার আতাউল হক আর নেই

আপডেট টাইম : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০