ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর উপর দিয়ে ২০২২ সাল থেকে যানবাহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণে স্বচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না এবং ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে।’

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সেতুমন্ত্রী।

এসময় তিনি স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দেওয়ায় বিএনপির সমালোচনা করে বলেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। জনগণ এখন অনেক সচেতন। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়।

বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন বিএনপির প্রধান কাজ দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে। অথচ স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির সাহায্য চায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়। এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন। শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশমেটিক সিদ্ধান্ত গ্রহণের কারণে বাংলাদেশ আজ বিশ্বসভার বিষ্ময়।

সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০