ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদাকে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
  • ৬৮০ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া মিথ্যাচার করেছেন। এজন্য জাতির কাছে তওবা করে তাকে ক্ষমা চাইতে হবে। পেট্রলবোমা মেরে ও মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন ঠেকাতে না পেরে খালেদা জিয়া এখন পাগলের মতো প্রলাপ করছেন। এজন্য তার বিচার হবে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় লাখো শহিদের কথা সবাই জানেন। কিন্তু খালেদা জিয়া এই মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে মিথ্যাচার করছেন।

তিনি বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ বানানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির পক্ষে জনগণকে সচেতন থাকতে হবে।

বাদাঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদাকে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬