ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ ডিসেম্বর থেকে সাত কলেজের পরীক্ষা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স, মাস্টার্স, ডিগ্রির ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি, ২০২১ এর মধ্যে কলেজগুলো পরীক্ষা শেষ করার ব্যবস্থা নেবে। এছাড়া একটি এসাইনমেন্টও নেয়া হবে।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের আলোকে ও নির্দেশিত নিয়মানুযায়ী ইনকোর্স ও টেস্ট পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে নেয়া হবে।’

আই কে সেলিম উল্লাহ আরও বলেন, ‘বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও চাকরির বাজারে দ্রুত প্রবেশে করোনাকালীন এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সম্মতি দিয়েছেন। সাত কলেজের পরীক্ষার বিষয়ে শিগগিরই অফিসিয়ালি বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ঢাবির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্স এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাসমূহ তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৬ ডিসেম্বর থেকে সাত কলেজের পরীক্ষা শুরু

আপডেট টাইম : ১১:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০