ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ ভাগ কাজ শেষ হয়েছে: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলীতে নদীতে ১০ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের কাজ ৬১ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। এই টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মত One city and two town মডেল গড়ে উঠবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা- চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

চট্টগ্রাম প্রান্তে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যগণ এবং জনপ্রতিনিধিগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ ভাগ কাজ শেষ হয়েছে: কাদের

আপডেট টাইম : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০