ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের আগে নতুন সদস্য এলো পরিবারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১ সালে বিয়ে করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টালিগঞ্জে কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে। সম্প্রতি, টুইটার পোস্টেও নিজের বিয়ের খবর জানিয়েছিলেন অঙ্কুশ নিজেই।

সম্প্রতি, অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন,  ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শিগগির তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এতেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

বিয়ের আগেই বুধবার পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন অঙ্কুশ। না, অন্য কিছু ভাবার কারণ নেই। অঙুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্যটি হলো তাঁদের নতুন কেন গাড়ি।

নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ”New member in the family ..  ” নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। বিয়ের আগেই বিলাসবহুল স্কোডা কিনে ফেলেছেন তাঁরা।

টলিপাড়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা অবশ্য সকলেরই জানা। তাঁরা কোনওদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিও খেলেন না। তাই ২০২১ এ যদি সত্যিই অঙ্কুশ-ঐন্দ্রিলা সাতপাকে বাঁধা পড়েন, তাহলে অবাক হওয়ারও কিছু নেই। প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ের আগে নতুন সদস্য এলো পরিবারে

আপডেট টাইম : ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০