ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সালমান খানের ‘অন্তিম’ লুক প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ চরিত্র বলিউডে তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তায় ‘দাবাং’খ্যাত পুলিশ বলিউড ভাইজান সালমান খান। ফের পুলিশ চরিত্রে দেখা যাবে এ সুপারস্টারকে। এবার শিখ পুলিশের চরিত্রে। এ সিনেমায় সালমানের লুক দেখার জন্য উদগ্রীব ছিল তাঁর ভক্তকুল। অবশেষে সেই লুক প্রকাশ হলো।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

ইনস্টাগ্রামে আয়ুশ শর্মা একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানেই সালমান খানের প্রথম ঝলক প্রকাশ হয়েছে। আর সালমানের লুক অন্তর্জালবাসীর মন জয় করেছে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, সালমান খান গেল ৬ ডিসেম্বর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিংয়ে অংশ নিয়েছেন মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম’ সিনেমায়। যেখানে তিনি ‘শিখ পুলিশ’ চরিত্রে অভিনয় করেছেন, সেখানে সালমানকে দেখা যাবে বড় দাড়িতে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৬ নভেম্বর। সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে অভিনেতা নিকিতিন ধীরকে। তিনি সিনেমাটির অ্যাকশন সিক্যুয়েন্সে অংশ নিয়েছেন ২০ দিন। জানুয়ারিতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আবার অংশ নেবেন সালমান। সব ঠিক থাকলে ‘অন্তিম’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়াসহ পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সালমান খানের ‘অন্তিম’ লুক প্রকাশ

আপডেট টাইম : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০