ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রভাসের সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই এখন তার ভক্ত রয়েছে।

বর্তমানে প্রভাসের ঝুলিতে একাধিক সিনেমার কাজ। এরই মধ্যে সম্প্রতি ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, এতে তার সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি।

টলিউড ডটনেট জানিয়েছে, প্রভাসের পর সিনেমাটিতে আর কারা অভিনয় করবেন তা চূড়ান্ত করছেন প্রশান্ত নীল। এতে নায়িকা চরিত্রে দিশা পাটানিকে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রভাস বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমা অভিনয় করবেন প্রভাস। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। অন্যদিকে রাবণের চরিত্রে থাকবেন সাইফ আলী খান। এখানেই শেষ নয়, নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমাতেও দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।

অন্যদিকে, কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রভাসের সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

আপডেট টাইম : ১১:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০