ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে আজ 

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী ও থিয়েটারকর্মী অপর্ণা ঘোষের বিয়ে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। সনাতন ধর্মীয় রীতি অনুসারে এ দিন চট্টগ্রামে দীর্ঘদিনের বন্ধু সাতরাজিৎ দত্তকে বিয়ে করবেন এই অভিনেত্রী। জানা যায়, গত (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের নিজ বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তাঁরা।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব অপর্ণা। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই সরব রয়েছেন এখনও।

তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে আজ 

আপডেট টাইম : ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০