ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৫৪ বার

বিজয় দাস নেত্রকোনাঃ আজ ৯ ডিসেম্বর, ঐতিহাসিক নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন সকালে শত্রুমুক্ত হয় নেত্রকোনা। হাজারও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয়বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয় নেত্রকোনা মহকুমা শহর, উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ নেত্রকোনায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে শহীদ স্মূতিফলকে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 মুক্তিযুদ্ধকালীন নয় মাসই নেত্রকোনা শহর ছিল পাক বাহিনীর ঘাঁটি। দালাল-রাজাকারদের সহযোগিতায় শক্ত অবস্থান গড়ে তুলেছিল পাক হানাদাররা। ৮ ডিসেম্বর রাত থেকেই মিত্রবাহিনীর ক্যাপটেন  চৌহানের নির্দেশনায়  কোম্পানির আবু সিদ্দিক আহমেদ ও আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে টার্গেট করে শহরের কৃষিফার্ম এলাকায় এ্যাম্বুস পাতেন।
তাদের অবস্থান টের পেয়ে ৯ ডিসেম্বর সকালে ময়মনসিংহের পথ ধরে পালাতে শুরু করে পাকবাহিনী। ঠিক এমন সময় গর্জে ওঠে মুক্তিসেনাদের রাইফেল। পাকসেনারাও পাল্টা গুলি চালায়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ নামে তিন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন সে যুদ্ধে। মুক্তিযোদ্ধাদের শেষ প্রতিরোধের মুখে পাক সেনারা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। আর এভাবেই শত্রুমুক্ত হয় নেত্রকোনা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হানাদার মুক্ত দিবস আজ

আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০