ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

কলমাকান্দা হানাদার মুক্ত দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৮৪ বার

বিজয় দাস নেত্রকোনাঃ আজ ৭ ডিসেম্বর ,কলমাকান্দা মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের  এই দিনে পাক-হানাদার মুক্ত হয় নেত্রকোনার সীমান্তের এ উপজেলাটি। প্রতি বছরের মতো এবার ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন ।

১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযোদ্ধারা কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাক-হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।আর এ যুদ্ধে জয়ী হয়েছিল মুু্তিযোদ্ধা বাহিনী।

সে দিন ঐতিহাসিক যুদ্ধে শহীদ হন নেত্রকোনার ডা. আবদুল আজিজ, ফজলুল হক, জামালপুরের জামাল উদ্দিন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুজ্জামান, দীজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ইয়ার মাহমুদ ও ভবতোষ চন্দ্র দাস।

এ সব মহান বীর শহীদকে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা সীমান্তের ১১৭২ নম্বর ভারতীয় সীমান্ত পিলারের কাছে সমাহিত করা হয়।

১৯৭১ সালের ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধকালীন সময়ের স্মৃতিবিজড়িত স্মৃতিকে স্মরণ করার জন্য কলমাকান্দায় নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর নামকস্থানে নির্মিত হয় নাজিরপুর যুদ্ধ দিবস স্মৃতিস্তম্ভ ও লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ী নামকস্থানে সাত শহীদ কবর। প্রতি বছরই ২৬ শে জুলাই মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নানান শ্রেণী-পেশার মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।

এদিকে দিবসটি সামনে রেখে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য দাবিও জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

কলমাকান্দা হানাদার মুক্ত দিবস আজ

আপডেট টাইম : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০