ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাকিব এবার রেডিও জকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
  • ৬০১ বার

সাকিব আল হাসান কি শুধুই ক্রিকেটার! বিশ্বসেরা অলরাউন্ডার অনেক আগে থেকেই একজন সফল ব্যবসায়ী এবং একজন মডেলও বটে। এবার নতুন পরিচয়ে ভক্তদের কাছে হাজির হচ্ছেন সাকিব। এবার তিনি এফএম রেডিওর উপস্থাপক।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে খুলনাতেই থেকে গিয়েছেন সাকিব আল হাসানরা। সেখানেই চলছে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব যোগ দেন খুলনার একমাত্র সংবাদ ভিত্তিক এফএম রেডিও স্টেশন, রেডিও ধ্বনি ৯১.২ এর সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। রেডিও ধ্বনির মাধ্যমে ভক্তদের আরও অনেক কাছাকাছি আসতে পারবেন সাকিব আল হাসান।

চুক্তি অনুসারে সাকিব হবেন ‘ফেস অব রেডিও ধ্বনি’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিও ধ্বনির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হুসাইন (রনি), নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব ও প্রধান বার্তা সমন্বয়কারী শরীফ মুজিব উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় শিল্পনগরী খুলনার হোটেল সিটি ইনের সিটি কনভেনশন হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিও ধ্বনির সঙ্গে কাজ করার ব্যাপারে সম্মতি দেন সাকিব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভক্তদের সাথে সরাসরি কথা বলার একটি সুযোগ হিসেবে আগ্রহের কথা জানান সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাকিব এবার রেডিও জকি

আপডেট টাইম : ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬