ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশের সাদাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষার জন্য কাজ করে এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে নড়াইল জেলার ১৭ বছর বয়সী সাদাতের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এ পুরস্কার দেন।

শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের জন্য প্রতি বছর এ পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামে একটি সংগঠন। ১২ থেকে ১৮ বছর বয়সীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারেন।

কিডস রাইটসের বিশেষজ্ঞ কমিটি ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে সাদাতকে এ বছরের পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করেছেন বলে সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে।

সাইবার বুলিং বন্ধে সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি সাদাত ‘সাইবার টিনস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন, যার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীরা উপকৃত হচ্ছে।

কিডস রাইটস জানায়, এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে তিনি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেন, যা তাকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে। পুরস্কারের সঙ্গে এক লাখ ইউরো পাচ্ছেন সাদাত, যে অর্থ তিনি তার এ কাজে ব্যয় করতে পারবেন।

সাদাত দেশে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড’ বিজয়ী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে স্ট্যাটাসে তাকে অভিনন্দন জানিয়েছেন।

মাশরাফি লিখেছেন, তোমার এ আন্তর্জাতিক স্বীকৃতি নড়াইলের প্রতিটি মানুষের জন্য গর্বের এবং আনন্দের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশের সাদাত

আপডেট টাইম : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০