ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিএনপি একটি মধ্যপন্থী এবং উদার রাজনৈতিক দল:মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৩৭৬ বার

এদেশের মানুষ গণতন্ত্র আদায় করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভা পরিচালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মওদুদ আহমেদ বলেন, আমরা গণতন্ত্র হারিয়েছি। এ হারিয়ে ফেলা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিএনপি আজকে মিথ্যাচারের স্বীকার। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ রাজনৈতিক দল একটি মধ্যপন্থী এবং উদার রাজনৈতিক দল। এটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে।

বিএনপিকে বাঁচানোর তাগিদ দিয়ে দলটির অন্যতম এ শীর্ষ নেতা বলেন, আমরা ক্ষমতায় যেতে পারি আর না পারি এ দলকে বাঁচাতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন।

তিনি বলেন, তিনি (জিয়াউর রহমান) অতান্ত মিতব্যয়ী ছিলেন। ভোগবিলাসে বিশ্বাস করতেন না। তিনি একজন পরিশ্রমী মানুষও ছিলেন। দৈনিক ১৮ থেকে ১৯ ঘণ্টা পরিশ্রম করতেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান নতুন রাজনৈতিক নির্দেশনাও দিয়েছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোস্তাহিদুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিএনপি একটি মধ্যপন্থী এবং উদার রাজনৈতিক দল:মওদুদ

আপডেট টাইম : ১১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬