ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য থামাতে পারলে পলাতকদের লম্ফঝম্প থেমে যাবে শিল্পকলার মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: গবেষণা মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে

চিত্রনায়িকা দিতিকে প্রধানমন্ত্রীর অনুদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬
  • ৪০৭ বার

বাংলা চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে প্রধানমন্ত্রী দশ লাখ টাকার একটি চেক তুলে দেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, লামিয়া ও দীপ্তর কাছে তাদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। এসময় দিতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

দিতির মস্তিস্কে টিউমার অপসারণে গত জুলাইয়ের শেষ দিকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে অস্ত্রোপচার হয়। এর কিছুদিন পরেই আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে কেমোথেরাপি দেওয়ার পর দিতির যন্ত্রণা আরো বেড়ে যায়। গত শুক্রবার দুপুরে ভারত থেকে দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হন এই চিত্রনায়িকা।

এদিন আরেক অভিনেত্রী রাণী সরকারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। বিকালে গণভবনে গেলে রাণী সরকারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেও্য়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা দেন শেখ হাসিনা। এছাড়া গণভবন থেকে দুই বস্তা চাল, মাছ ও সবজিও তার বাসায় পাঠানো হয়। এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাণী সরকারকে ২০ লাখ টাকা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

চিত্রনায়িকা দিতিকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট টাইম : ১০:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬