ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সেই নারীর মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনের (পিপিএম) কাছে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের সেই নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ মডেল থানার একটি কক্ষে ডিআইজি ভিকটিম ও তার স্বজনদের কথা শোনেন।

ডিআইজি জানান, নির্যাতিতা নারীর মুখ থেকে বিস্তারিত শুনেছেন। এ ঘটনায় কী করণীয় সে বিষয়ে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। ওই নারী ও তার স্বজনদের নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ।

ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, নোয়াখালীতে দেলোয়ার বাহিনীর মতো তথাকথিত যেসব বাহিনী রয়েছে সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই নারীকে নির্যাতন করা সেই টিনের ঘর পরিদর্শনে যান ডিআইজি আনোয়ার হোসেন।

ডিআইজির সঙ্গে ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সেই নারীর মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

আপডেট টাইম : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০