ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

গান কেড়ে নেবে শ্রবণশক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৭০৯ বার

শ্রবণশক্তি ঠিক রাখতে হলে দিনে এক ঘণ্টার বেশি যন্ত্রে গান বাজিয়ে না শোনার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি সূত্রে জানা গিয়েছে, উচ্চশব্দে, দীর্ঘক্ষণ গান শুনে দুনিয়ার প্রায় ১১০ কোটি মানুষ ইতিমধ্যেই কানের বারোটা বাজানোর ঝুঁকিতে আছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।

নানা ধরনের অডিও প্লেয়ার, কনসার্ট এবং প্রায় ৪০ শতাংশ ক্লাব-বারগুলোকে অল্প বয়সী ব্যক্তিদের শ্রবণশক্তির জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে। দুনিয়াজুড়ে ১২ থেকে ৩৫ বছর বয়সী ৪ কোটি ৩০ লাখ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী ইতিমধ্যেই শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত হয়েছে। এমনটাই জানানো হয়েছে রিপোর্টে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ধনী এবং মধ্য-আয়ের দেশগুলোর ১২ থেকে ৩৫ বছর বয়সীদের প্রায় অর্ধেকই নিজেদের ব্যবহার করা নানা অডিও ডিভাইসের কারণে শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঘাত প্রতিরোধ বিভাগের পরিচালক ডক্টর এটেইনে ক্রুগ বলেন, ‘আমরা এই বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছি। খুব বেশি আলোচিত না হলেও এ সমস্যাটা গুরুতর হয়ে ওঠার আশঙ্কা আছে, যদিও সহজেই তা প্রতিরোধ করা সম্ভব।’

প্রতিবেদন বলা হয়েছে, ঘরে-বাইরে যেখানেই হোক, গান শোনার সময় শব্দের মাত্রা কমিয়ে রাখাটা জরুরি। অনেকেই দীর্ঘক্ষণ এমপি-থ্রি প্লেয়ারে গান শোনে, কিন্তু গান দিনে এক ঘণ্টা শুনলেও কানের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

গান কেড়ে নেবে শ্রবণশক্তি

আপডেট টাইম : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬