ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

কিশোরগঞ্জে হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদরসহ দেশের ১১টি উপজেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন শোলমারা এলাকায় এই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এতে করে তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরির নতুন উদ্যোগ নেওয়া হলো।

প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পাঁচ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, আটটি ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট ইনকিউবেশন ভবন নির্মাণ এবং তিনটি চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ইনকিউবেশন ভবন তৈরি। এছাড়া পরামর্শক নিয়োগ, ১০টি যানবাহন সংগ্রহ, অভ্যন্তরীর্ণ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, অভ্যন্তরীর্ণ রাস্তা নির্মাণ, বিভিন্ন ধরণের কম্পিউটার এক্সিসরিজ, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল মেশিনারিজ সংগ্রহ, ফার্নিচার সংগ্রহ এবং জনবল নিয়োগসহ আনুষাঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

দেশে এ পর্যন্ত ৮টি হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার কাওরান বাজারের জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক ও নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইকনিউবেশন সেন্টার স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া কলিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, সিলেট ও রাজশাহীতে বঙ্গববন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক স্থাপনের কাজও এগিয়ে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

কিশোরগঞ্জে হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০