ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বলিউড ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতারক: জ্যাকুলিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের ‘স্বজন পোষণ’-এর কারণে অন্যদের কাজ না পাওয়ার বিষয়টি এখন আলোচনায়। একে একে মুখ খুলছেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে মেধার জোরে বলিউডে খ্যাতি পাওয়া অনেকেই। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জ্যাকুলিন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে জ্যাকুলিন বলেন, ‘ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি যা বুঝেছি তা হলো, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতারক। এখানে আমি দশ বছর ধরে কাজ করে বর্তমান অবস্থানে এসেছি। আমরা যা করি তা বাস্তব নয়, শিল্পী হিসেবে আমরা যা করি সবই লোক দেখানো। এখন এটা করাও একটা দক্ষতা। আমি যা শিখেছি তা হলো যত মেধাবীই হই না কেন, যত কর্মঠই হই না কেন, ইন্ডাস্ট্রি চায় বিশেষ ব্যক্তিদের সূত্র। ইন্ডাস্ট্রিতে স্বজন থাকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, সবার সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। সিনেমা একজনকে নিয়ে হয়না, শত শত মানুষ এই কাজে জড়িত থাকে। এটা একটা টিম ওয়ার্ক। সব মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হয়।

তিনি জানান, বলিউডের ‘স্বজনপোষণ’ নিয়ে তিনি মাথা ঘামান না, কারণ তিনি এখনো কাজ পাচ্ছেন। যেরকম কাজ তিনি চান, সবসময় সেরকম পাচ্ছেন না। তবে যথেষ্ট পরিমাণে কাজ পাচ্ছেন তিনি।

জ্যাকুলিনের মতে, তিনি ‘স্বজনপোষণ’-এর বিরুদ্ধে নন। তবে তিনি ‘ফেভারিটিজম’ সমর্থন করেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বলিউড ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতারক: জ্যাকুলিন

আপডেট টাইম : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০