ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বঙ্গবন্ধুর প্রশংসায় হান্নান শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
  • ৩১৬ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে যা কিছু করে গেছেন এদেশে আর কোনো নেতা তা করেননি।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনায় হান্নান শাহ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে এ কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

হান্নান শাহ আরও বলেন, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী না থাকলে শুধু বাংলাদেশীদের এদেশ স্বাধীন করতে আরও ৫-৭ বছর লাগতো। আর দেশ স্বাধীনের পর তিনি যেটা করলেন, খুব দ্রুত যেন ভারতের বাহিনী আবার সেদেশে ফেরত যায় সেই প্রতিশ্রুতি ভারত সরকারের কাছ থেকে নিয়ে নিলেন। যদি তারা থাকতো তাহলে এদেশ আরেকটা কাশ্মীর হয়ে যেতো। এজন্যই জাতি কৃতজ্ঞ বঙ্গবন্ধুর কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বঙ্গবন্ধুর প্রশংসায় হান্নান শাহ

আপডেট টাইম : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫