ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা ফারিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৩৫৪ বার

হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ছোটপর্দার অভিনেত্রী লাক্স তারকা ফারিয়া শাহ্‌রিন। আর কোনো মাধ্যমেই অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি। তবে কি কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে ফারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, নাটকে অভিনয় করতে গিয়ে শিল্পী সম্মানীর টাকা নিয়ে প্রতারণার শিকার হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেছেন, শহিদুল ইসলাম রুনু নামে এক পরিচালকের ‘আনলাকি লাভ’ নামে এক ঘণ্টার একটি নাটকে হিল্লোলের বিপরীতে অভিনয় করি। দুদিন শুটিংও হয় নাটকটির। কিন্তু শুটিং শেষে হিল্লোল ভাই আর আমাকে শিল্পী সম্মানী বাবদ যে চেক দেয়া হয়, তা ভুয়া ছিল। তিনি বলেন, নাটকটির শুটিং হয়েছে গত ঈদের আগে। অথচ আজো চেকে কোনো টাকা হয়নি। এ কারণে সিদ্ধান্ত নিয়েছি আর অভিনয়ই করব না। টাকাটা বড় নয়, কিন্তু টাকা নিয়ে জালিয়াতি নিজের কাছে খুবই অসম্মানের। নাটকটির প্রযোজক রাসেল হোসেন মুন্না বলেছেন, শিল্পীদের সম্মানী বাবদ তিনি সব টাকা নিয়েছেন। কিন্তু পরে জানতে পেরেছি, তিনি কোনো শিল্পীকেই প্রাপ্য সম্মানী দেননি। এ ধরনের আচরণের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ফারিয়া। তিনি বলেছেন, আমাদের মতো শিল্পীদের সঙ্গে যদি এ ঘটনা ঘটে; তাহলে নতুন শিল্পীদের নিয়ে কি করবে এসব পরিচালক! ভাবলেই অবাক লাগে। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই নাটকের শিল্পীদের সম্মানীর সব টাকা নিয়ে পালিয়েছেন পরিচালক- এমন অভিযোগ ফারিয়ার। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছি এর আগেও নাকি বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে এ ধরনের প্রতারণা করেছেন ওই পরিচালক। শহিদুল ইসলাম রুনু এ বিষয়ে বলেছেন, নাটকটির বাজেট বেড়ে যাওয়ার কারণেই সমস্যাটা হয়েছে। একটু সময় লাগবে। শিল্পীদের পাওনা সব টাকা দিয়ে দেব। ২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহ্‌রিন। এরপর নাটক আর বিজ্ঞাপনে কাজ করেন তিনি। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সবার নজরে আসেন তিনি। টিভি নাটক আর বিজ্ঞাপনচিত্রের বাইরে চলচ্চিত্রেও অভিনয় করেছেন ফারিয়া। ‘আকাশ কত দূরে’ ছবিটিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেন সামিয়া জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা ফারিয়ার

আপডেট টাইম : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫