হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর চকবাজার এলাকায় একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার মাহফুজ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি মিষ্টির দোকানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
Reporter Name 





















