ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

২৯মে মুক্তি পাচ্ছে “দুই পৃথিবী”

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
  • ৬৩৯ বার
এফ আই মানিক পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দুই পৃথিবী’ আগামী ২৯ মে শুক্রবার মুক্তি পাচ্ছে। গত মঙ্গলবার, ১২ মে বসুন্ধরা সিটিতে একটি গানের শুটিংয়ের মাধ্যমে এই ছবির কাজ শেষ হয়। এই গানের দৃশ্যে অংশ নেন নায়ক শাকিব খান ও নায়িকা অহনা।
২০১২ সালের মার্চে কাজ শুরু হলেও মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল ছবিটির কাজ। ছবির পরিচালক ও শাকিব খানের শিডিউল ঠিকমতো না মেলায় দীর্ঘ দুই বছর আটকে ছিল এই ছবির কাজ। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও তার বেশ আগেই প্রেক্ষাগৃহে আসছে ‘দুই পৃথিবী’।
২৯মে মুক্তি পাচ্ছে “দুই পৃথিবী”

পরিচালক এফ আই মানিক বলেন, ‘আসলে আমাদের চলচ্চিত্র অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ছবি মুক্তির বিষয়টিও অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যায়। রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও আগামী সপ্তাহেই ছবিটি মুক্তি দিচ্ছি। কারণ, কয়েক দিন পরে রোজা শুরু হলে আর নতুন কোনো ছবি মুক্তি পাবে না। আবার ঈদেও ছবিটি মুক্তি দিতে পারছি না। এমন তারকাবহুল ছবি দর্শকের সামনে নিয়ে আসছি, যার বাজেটও বেশি।
এর পরও আমার বিশ্বাস, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে। কারণ দর্শক জানে, এফ আই মানিক কী ধরনের ছবি বানায়। আগামী রোজার ঈদে এই ছবি অনেকগুলো হলে মুক্তি পাবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

২৯মে মুক্তি পাচ্ছে “দুই পৃথিবী”

আপডেট টাইম : ১০:১৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫