ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শহীদী মসজিদের খতিব আল্লামা আনোয়ার শাহ আইসিইউ’তে,সুস্থতার জন্য দোয়া চেয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ অসুস্থ হয়ে রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ করেই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে ডা. তাহসিন সালামের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) আল্লামা আযহার আলী আনোয়ার শাহর মেয়ে জামাতা মাওলানা জালালুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রেশার, জ্বর, ডায়বেটিস ও ইনফেকশনজনিত বিভিন্ন রোগের কারণে হঠাৎ করে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরের ব্লাডসেল স্থিতিশীল রয়েছে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম।

এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন।

ব্যাংককে চিকিৎসা শেষে দুই মাস ৩ দিন পর গত ১৪ ডিসেম্বর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশে ফিরেন।

হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর ছাত্র ও ভক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শহীদী মসজিদের খতিব আল্লামা আনোয়ার শাহ আইসিইউ’তে,সুস্থতার জন্য দোয়া চেয়েছেন

আপডেট টাইম : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০