ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রচণ্ড শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা চলছে। শনিবার সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ কারণে মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

ইজতেমার ময়দানে গতরাতে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গতরাতে মৃত্যুবরণকারী মূসল্লীরা হলেন: রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মনবাড়িয়ার মো: শাহজাহান।

ইজতেমা আয়োজকদের সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা দেওলা বয়ান করবেন।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রচণ্ড শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি

আপডেট টাইম : ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০