ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নবান্ধব সরকার, শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রশংসিত, সমাদৃত একজন বিশ্বনেত্রী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। আজকে বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা। আজকের বিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর একজন হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের গত ৪৪ বছরের সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। গতকাল দুপুরে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক ও সেতুমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ। আর বেশি দূরে নয় যেদিন আপনারা বরিশালের মানুষ পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় আসা-যাওয়া করবেন।

মন্ত্রী আরো বলেন, বরিশাল একটা ডিভিশনাল হেডকোয়ার্টার। এখানে অবশ্যই চার লেন যুক্ত হওয়া উচিত। আমরা ফরিদপুর  থেকে বরিশালে চার লেন করবো।

ভোলা-বরিশাল সেতুর কাজও শুরু হবে। নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বরিশালে রাস্তাঘাট,  সেতুর কোনো অভাব বা ঘাটতি যেন না থাকে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছে, আপনারা সব পাবেন। কি দিয়েছে বিএনপি? আমি চ্যালেঞ্জ করে বলছি- এই বরিশালে বিএনপি’র এমন কোনো কাজ আছে দৃশ্যমান যে কাজ  দেখিয়ে মানুষকে বলতে পারে আমাদের পক্ষে রায় দেন- দেখাতে পারবে না তারা।

রোববার সকাল পৌনে ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, এমপি। স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ।

এদিকে সম্মেলনকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়েছে সম্মেলনস্থান বঙ্গবন্ধু উদ্যান। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯