ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৯ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৯ নভেম্বর শুক্রবার থেকে রবিউস সনি মাস গণনা করা হবে। আর আগামী ৯ ডিসেম্বর সোমবার ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।  

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মো. মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, সিনিয়র উপ প্রধান তথ্য কর্মকর্তা  মো, জসীম উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪১ হিজরি সালের রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি, ১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ, ২৭ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এমতাবস্থায়, আগামীকাল ১৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ, ২৮ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ, ২৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ শুক্রবার থেকে ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাস গণনা শুরু হবে।

যার প্রেক্ষিতে, আগামী ১১ রবিউস সানি ১৪৪১ হিজরি, ২৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ, ৯ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ সোমবার ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৯ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

আপডেট টাইম : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯