ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

দ্বিতীয় দিনেও সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সান ফাউন্ডেশনের আয়োজনে লোক সংগীতের মহা উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ শেষ হয়েছে গতকাল। শেষদিন গতকাল সংগীত পরিবেশন করেন বাংলাদেশের মালেক কাওয়াল ও চন্দনা মজুমদার, রাশিয়ার সাতুমা এবং পাকিস্তানের ব্যান্ড জুনুন। অন্যদিকে শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনও দেশ-বিদেশের লোকসংগীত শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ ছিলো রাজধানীর আর্মি স্টেডিয়ামের দর্শক। দ্বিতীয় দিন শুরুতেই মঞ্চে আসেন শিল্পী শফিকুল ইসলাম। মন মজালে ওরে বাউলা গান, বন্ধু তুমি কই গেলা, কী সুন্দর এক গানের পাখি গানগুলো গেয়ে শোনান শফিকুল। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মঞ্চে আসেন  লোকগানের শিল্পী কামরুজ্জামান রাব্বি। ‘তাকদুম তাকদুম বাজাই’ গান দিয়ে শুরু করেন তার পরিবেশনা। এরপর ভাব আছে যার গায়, একখান পান চাইলাম পান দিলে নাহ, আমি তো ভালা না, আগে কি সুন্দর দিন কাটাইতাম- গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতান তিনি।

তারপর আসেন বাংলাদেশের লোক গানের গায়ক কাজল দেওয়ান। মঞ্চে তিনি গেয়ে শোনান- দিন ফুরাইলেই ভাইঙ্গা যাইবো এই রঙ্গের মেলা, পিরিতের বাজার ভালো না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতের দিওয়ানা রে দিওয়ানা গানগুলো। রাত ৮টা ২০ মিনিটে মঞ্চে উঠেন মালিয়ান লোকসংগীতের কিংবদন্তি শিল্পী হাবিব কইটে।

একের পর এক মালিয়ান গানে মুগ্ধ করেন তিনি। গান গাওয়ার মাঝে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন বারবার। রাত ৯টা ৩৫ মিনিটে মঞ্চে আসেন বাংলাদেশের স্বনামধন্য লোকসংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন। আল্লাহ্‌ বলো মনরে পাখি, একদিন মাটির ভেতরে হবে ঘর, দে দে পাল তুলে দে’সহ বেশ কিছু গানে আর্মি স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। ফোক ফেস্টের দ্বিতীয় দিনের প্রধান চমক ছিলেন পাকিস্তানের গায়িকা হিনা নাসরুল্লাহ। প্রথমেই কণ্ঠে তোলেন সুবহান আল্লাহ্‌, সুবহান আল্লাহ্‌ সুফি গানের সুর। এরপর  গেয়ে শোনান ইয়া রাসূল আল্লাহ্‌, ইয়া হাবিব আল্লাহ্‌। এরপর আরো বেশ কয়েকটি গানে মুগ্ধ করেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিয়েছেন এবারের উৎসবে। উৎসবটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

দ্বিতীয় দিনেও সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক

আপডেট টাইম : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯