ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

তারকাবহুল নতুন ধারাবাহিক ‘রূপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মিডল ক্লাস মেন্টালিটির বেড়াজালে আটকে, ফার্স্ট ওয়ার্ল্ডে ডেভেলপড ইকোনমির মোহনীয় হাতছানিতে, নিজেদের আইডেনটিটি খুঁজে ফেরে মানুষ। সুখের সন্ধানে বদলে যায় তাদের রূপ। এই বদলে যাওয়া রূপ নিয়েই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’। শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি।
পরিচালক বলেন, ‘নাটকটি ৫২ পর্বের। বাংলাদেশ ছাড়াও তারকাবহুল এ নাটকের শুটিং হয়েছে থাইল্যান্ড ও আমেরিকায়। সব মিলিয়ে নাটকটি শেষ করতে অনেকটা বেগ পেতে হয়েছে। ভালো কিছু করতে গেলে পরিশ্রম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। একজন নির্মাতা তখনই স্বার্থক হন যখন তার নির্মাণ দর্শকরা গ্রহণ করেন। আশা করছি এ নাটকটি দর্শকদের ভালো লাগবে। তারা ভিন্ন কিছু খুঁজে পাবেন।’
ধারাবাহিক ‘রূপ’ নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হৃদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ. এস নাঈম, জুয়েল জহুর, আসিব চৌধুরী, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপা। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা মিলবে এক সময়ের আলোচিত অভিনেতা লিটু আনাম ও অভিনেত্রী হৃদি হকের। বর্তমানে এ দুই অভিনয়শিল্পী মঞ্চনাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ থেকে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

তারকাবহুল নতুন ধারাবাহিক ‘রূপ

আপডেট টাইম : ১২:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯