ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

অতঃপর চলচ্চিত্রে মানসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতসুন্দরী’ থেকে বিশ্বসুন্দরী। এক এক করে বেশ কয়েকটি স্বপ্নই পূরণ হলো মানসী চিলস্নারের। কিন্তু ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হওয়ার পর থেকে আরও একটি স্বপ্ন দেখতেন তিনি। একটু দেরিতে হলেও অবশেষে সে স্বপ্ন পূরণ হলো ২০১৭ সালের এই বিশ্বসুন্দরীর। অচিরেই তিনি নাম লেখাচ্ছেন বলিউডের খাতায়। তাও আবার রাজকুমারীর ভূমিকায়। যশ রাজের ব্যানারের এই ছবির নাম রাখা হয়েছে ‘পৃথ্বীরাজ’। এতে পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। চন্দ্রপ্রকাশ দ্বিভেদী পরিচালিত এই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। এর জন্য অবশ্য কম পরিশ্রম করতে হচ্ছে না মানুসীকে। এ বিষয়ে চন্দ্রপ্রকাশ জানান, ‘মানসী  এই চরিত্রটির জন্য বহুবার অডিশন দিয়েছিলেন। আমরা এই কাস্টিংয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিলাম। প্রতিবার ও কোনও না কোনও ভুল করত। তবুও সবশেষে ও সকলেরই মন জয় করে। আমরা ওকে ফাইনাল করি। চরিত্রের জন্য পুরোপুরি তৈরি হতে গত ন’মাস ধরে সপ্তাহে চারদিন মহড়া দিচ্ছেন মানসী।’
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় নিয়ে সাবেক এই মিস ওয়ার্ল্ড জানান, ‘সবকিছু আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। যশ রাজ ফিল্মসের মতো প্রোডাকশন হাউসের নায়িকা হিসেবে নির্বাচিত হওয়া আমার কাছে বড়ই সম্মানের। ডেবিউতে এত ভালো একটা প্রকল্প পেয়ে আমি সত্যিই খুশি।’
নিজের চরিত্র নিয়েও প্রশংসার সুর মানসীর গলায়। বলেন, ‘রাজকুমারী সংযুক্তা খুব দৃঢ় একটা চরিত্র। সবসময় সত্যের জন্য তিনি লড়েছেন। ভারতীয় ইতিহাসে তার ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সংযুক্তা অত্যন্ত শক্তিশালী চরিত্র ছিলেন, যা ঠিক মনে করেছেন সব সময় তার পক্ষে দাঁড়িয়েছেন, নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন। তার জীবন ভারতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তিনি চেষ্টা করবেন তাঁর জীবন যতটা সম্ভব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে।’
জানা গেছে, কয়েকদিনের মধ্যেই ছবিটির কাজ শুরু হবে। আর এটি মুক্তি পাবে আগামী বছরের আগামী দীপাবলীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

অতঃপর চলচ্চিত্রে মানসী

আপডেট টাইম : ১২:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯