ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

জয়ার মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’ সিনেমা। এই ছবির প্রচারণায় অংশ নিতে আজ বুধবার ঢাকায় আসে ছবিটির টিম। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

বাস্তব ঘটনা নিয়ে নির্মিত ‘কণ্ঠ’। ১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গল্পকারের। লোকটি কণ্ঠ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হন। তার কাছে ক্যানসারের সঙ্গে সেই লড়াইয়ের গল্প শুনেছিলেন গল্পকার। সেখান থেকেই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়, সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এছাড়াও আরও অভিনয় করেছেন পাওলি দাম, শিবপ্রসাদ প্রমুখ।

জয়া আহসানকে নিয়ে শিবপ্রসাদ বলেন, ‘ আমার মনে হয়- বাংলা ভাষায় জয়া আহসানের মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই। শুধু বাংলা ভাষায় কেন বলছি, মূলত জয়ার মতো অভিনেত্রী ভারতবর্ষে আর একটিও নেই। তার মতো এতো পারফেকশান, আমি কারো মধ্যে দেখিনি।’

গত ১০ মে ভারতে ‘কণ্ঠ’ মুক্তি পাওয়ার পর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। কণ্ঠের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

আগামীকাল বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কণ্ঠ’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। এতে উপস্থিত থাকবেন ‘কণ্ঠ’ ছবিটির পুরো টিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

জয়ার মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই

আপডেট টাইম : ১০:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯