ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরির ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ) পালিত হবে।

আজ রবিবার বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিজরি ১৪৪১ সনের ‘রবিউল আওয়াল’ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৪ ডিগ্রি উপরে ২৫৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৫টা ৪৭ অস্ত যাবে।

এ সময় চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না এবং দেশের আকাশে একে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২৯ অক্টোবর, মঙ্গলবার ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৪ ডিগ্রি উচ্চতায় ২৪৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ২৫২ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এ সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩১ ঘণ্টা ৪৪ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর ২০১৯, বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরীর ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)

আপডেট টাইম : ০৯:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯