ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে পারিবারিকভার অশান্তিসহ ব্যক্তিগত নান অভিযোগ এনে ডিভোর্স দিয়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। গত ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। এছাড়া ফেসবুক পোস্টেও সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন মিম। বিভিন্ন সময়ে সিদ্দিকও মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন।

স্ত্রী মারিয়া মিমের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে অনেক বড় বড় তারকাদেরও ডিভোর্স হয়েছে। আমি সব সময় চেয়েছি এটা যেনো নোংরা ভাবে না হয়। আমাকে ডিভোর্স দিয়ে মিম মিডিয়াতে কাজ করেই যদি ভালো থাকে, ভালো থাকুক।

এদিকে ডিভোর্সের বিষয়ে মারিয়া মিম বলেন, অনেক চিন্তা ভাবনা করে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেই। কারণ আমিও মানুষ, আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। একটা দীর্ঘদিনের বেদনা, কান্না এবং চাপা কষ্ট সবকিছু নিয়ে সিদ্দিকুর রহমানের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করেছি।

তাদের একমাত্র সন্তানের সঙ্গে দেখা করতে পারেন না এমন অভিযোগ এনে মিম বলেন, সে আমার একমাত্র আদরের সন্তানের সাথে দেখা করতে দেয় না; কথাও বলতে দেয় না। এ জন্য আমি তাকে আইনি নোটিশ পাঠাব, যেন বাচ্চা আমার কাছে থাকে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। তাদের একটি ছেলে সন্তান আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিমের সঙ্গে ডিভোর্সের পর যা বললেন অভিনেতা সিদ্দিক

আপডেট টাইম : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯