ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সংসারের ব্যস্ততা শেষে গানে নিয়মিত হচ্ছেন সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে, সন্তান- এসব কারণে নতুন গান তৈরি থেকে কিছুদিন দূরে ছিলেন সঙ্গীতশিল্পী সালমা। এর মধ্যে আবারও দেশে থাকবেন কি না সেটা নিয়েও ছিল গুঞ্জন।

দ্বিতীয় বিয়ে করার পর স্বামীর কর্মস্থল লন্ডনেই বসবাস করার কথা জানিয়েছিলেন এ সঙ্গীতশিল্পী। পাশাপাশি সেখানে ব্যারিস্টারি পড়বেন বলেও জানান সালমা। এসব কারণে গান ছেড়ে দিচ্ছেন সালমা- এমন খবরে সয়লাব হয়ে গিয়েছিল মিডিয়া। তবে শেষ পর্যন্ত সালমা জানিয়েছেন, এসব গুজব। মোটেও গান ছাড়ছেন না তিনি।

যেখানেই থাকুন দেশে নিয়মিত গান প্রকাশ হবে তার। এরই মধ্যে সে প্রস্তুতিও নিয়েছেন। একটি গান প্রকাশও হয়েছে। সালমা বলেন, ‘আমি জানি না কে বা কারা, কী উদ্দেশ্যে আমাকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। সবার উদ্দেশে বিনীতভাবে জানিয়ে রাখছি, আমি এখন দেশেই আছি এবং দেশেই থাকব নিয়মিত।

এটা সত্যি, ব্যক্তিগত কাজে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে, আমি দেশের বাইরেই স্থায়ী হয়েছি এবং গান ছেড়ে দিয়েছি। গান আমার আত্মার খোরাক, গান আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তাই গান ছাড়ার তো প্রশ্নই আসে না।’ এদিকে ১ সেপ্টেম্বর জন্ম নেয়া দ্বিতীয় কন্যা সাফিয়াকে নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। এছাড়া গেল সপ্তাহে প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম হচ্ছে ‘দূর অজনায়’।

গানটি লিখেছেন অমিত কর্মকার এবং সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘হাবিব ভাইয়ের সুরে প্রথম গান গাইলাম। এক কথায় মুগ্ধ হওয়ার মতোই একটি সুর করেছেন তিনি। শুধু এটুকুই বলব, একটি অসাধারণ গানের অপেক্ষায় আমার ভক্ত শ্রোতাদের বেশি দিন রাখব না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সংসারের ব্যস্ততা শেষে গানে নিয়মিত হচ্ছেন সালমা

আপডেট টাইম : ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯