ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটম্যান হিরো নয়, জটিল চরিত্র: রবার্ট প্যাটিনসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ম্যাট রিভসের পরিচালনায় ‘ব্যাটম্যান’ সিরিজের পরবর্তী ছবি ‘কেপড ক্রুসেডর’-এ ‘ব্যাটম্যান’ চরিত্রে দেখা যাবে ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকে। প্যাটিনসন বলেছেন, এই ছবিতে সুপার হিরো ব্যাটম্যানের চরিত্রটি হিরোর নয়, জটিল একটি চরিত্র।

নিউ ইয়র্ক টাইমসে দেয়া একটি সাক্ষাৎকারে প্যাটিনসন বলেছেন, তিনি মনে করেন একজন অভিনেতা বেছে বেছে তখনই ভালো মানুষের চরি ত্রে অভিনয় করেন যখন তিনি নিজের বাস্তব জীবন নিয়ে লজ্জিত থাকেন। আর মোটামুটি স্বাভাবিক স্বভাবের অভিনেতারা সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে নতুন ভাবে খুঁজে বেড়ান।’

প্যাটিনসন জানান, ব্রুস ওয়েন চরিত্রটি ‘গুড গাই’ চরিত্র নয়। ব্যাটম্যান হিরো নয়, জটিল চরিত্র। কিছুটা নেতিবাচক বিষয় আছে চরিত্রটিতে।

রবার্ট প্যাটিনসনের আগে সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম ওয়েস্ট, মাইকেল কিটন, ভল কিলমার, জর্জ ক্লুনি, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেক। ম্যাট রিভস নিজেই ‘কেপড ক্রুসেডর’ ছবির চিত্রনাট্য লিখছেন। এ বছর শেষে শুরু হবে শুটিং। ২০২১ সালের ২৫ জুন মুক্তি পাবে ‘কেপড ক্রুসেডর’ ছবিটি। ডেকান ক্রনিকল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটম্যান হিরো নয়, জটিল চরিত্র: রবার্ট প্যাটিনসন

আপডেট টাইম : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯