ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

অসুস্থতা নিয়ে জল্পনা বন্ধে অমিতাভের অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ঘরে ফিরেছেন অমিতাভ বচ্চন। তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হাসপাতালের বাইরে প্রচুর ভক্তরা ভিড় করেছিল।

অমিতাভ হাসপাতালে ভর্তি হওয়ার পর বচ্চন পরিবার থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই ‘বিগ বি’র অসুস্থতার খবরে নানা রকম গুঞ্জন শুরু হয়। তবে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি ব্লগে সবার উদ্দেশ্যে তার স্বাস্থ্যের বিষয়ে জল্পনা-কল্পনা বন্ধের অনুরোধ জানিয়েছেন।

অমিতাভ বচ্চন লেখেন, ‘পেশার নীতি ভাঙবেন না। যে কোনো ব্যক্তির জন্য অসুস্থতা ও তার চিকিৎসার তথ্য গোপনীয় রাখা স্বতন্ত্র অধিকার। এটি কেড়ে নিয়ে তা বাণিজ্যিকভাবে প্রচার করার চেষ্টা করা একটি সামাজিক অবৈধতা। সম্মান করা এবং এটি বোঝা প্রয়োজন। সবকিছু পৃথিবীতে বিক্রয় হয় না’।

এর আগে জানা যায়, লিভারের সমস্যার কারণে ১৪ অক্টোবর দিনগত রাত ২টায় হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে। তার লিভারে পুরনো সমস্যা রয়েছে। তবে আরেকটি সূত্র বলছে তিনি সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

অসুস্থতা নিয়ে জল্পনা বন্ধে অমিতাভের অনুরোধ

আপডেট টাইম : ১০:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯