ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহবার্ষিকীতে ভাইরাল মাধুরীর এই ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ২৬৩ বার

রুপালি পর্দায় নিয়মিত অভিনয় না করলেও নব্বই দশকের অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে ভক্তদের মাতামাতি থেমে নেই। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

ছবিতে স্বামী শ্রীরাম নেনের সঙ্গে রোমান্টিক মেজাজে দেখা যাচ্ছে মাধুরীকে। সেখানকার দুটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

জানা যায়, ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষে কাজ থেকে ছুটি নিয়েছেন মাধুরী ও তার শ্রীরাম। কোয়ালিটি টাইম কাটানোর সঙ্গে সঙ্গে নিজেদের ছবি শেয়ার করতে ভোলেননি তিনি।

শ্রীরামের গালে চুমু দিচ্ছেন মাধুরী, সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। ক্যাপশনে লেখেন, “সোলমেটস ফরএভার।”

সব মিলিয়ে শেয়ার করা ছবিগুলোতে তাদের যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনি বলে দিচ্ছে গভীর সম্পর্কের কথা। পুরো অ্যালবামটি নিয়ে মাধুরী লেখেন, “বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ড. নেনে। এমনি আনন্দ পালনের জন্য এখনো বেশ কিছু বছর পড়ে আছে।”

১৯৯৯ সালের ১৮ অক্টোবর বিয়ে করেন মাধুরী। এরপর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ তারকাবহুল ‘কলঙ্ক’ সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে টেলিভিশনে দেখা যাচ্ছে সম্প্রতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিবাহবার্ষিকীতে ভাইরাল মাধুরীর এই ছবি

আপডেট টাইম : ০২:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯